ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক আজকের দিন

সারাদেশ

আত্রাই বার্তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আত্রাই বার্তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের জনপ্রিয় অনলাইন সংবাদপোর্টাল ‘আত্রাই বার্তা’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।আজ ২৯ জুলাই (বুধবার) দুপুরে দিনাজপুরের রামসাগর রেস্ট হাউসে আলোচনা সভা, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আত্রাই বার্তার সম্পাদক ও খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক খবর একদিনের প্রকাশক ও সম্পাদক মোফাচ্ছিলুল মাজেদ।তিনি বলেন, "সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ। অনলাইন গণমাধ্যমকে তথ্য পরিবেশনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক বলেন, "তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন গণমাধ্যম দ্রুত সংবাদ পৌঁছানোর বড় মাধ্যম। তবে দ্রুততার পাশাপাশি সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করতে হবে।"অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আলী, আলহাজ্ব ফারুক চৌধুরী, অনলাইন পোর্টাল ‘মাইনিং সিটি’র প্রকাশক ও ‘ভোরের পাতা’র দিনাজপুর প্রতিনিধি লিমন হায়দার, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ‘যুগান্তর’র ফুলবাড়ী প্রতিনিধি ইমাম রেজা এবং ‘গাজী টিভি’র জেলা প্রতিনিধি তনুজা শারমিন সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির আহ্বায়ক সিকেন্দার আলী কাবুল। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান পরিচালনা করেন আত্রাই বার্তার বার্তা সম্পাদক নেছারুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিমল চন্দ্র দাস (পিসি দাস) ও মাসুদ রানা।এ সময় বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াহেদুর রহমান, দি Daily Morning Glory-র আবু কাওসার, খবর একদিনের সুমন চন্দ্র রায়, এমকে টেলিভিশনের কোয়াসিম সিদ্দিকী জনি, বিজয় টেলিভিশনের মেহেদী হাসান, বেলাল হোসেন ও রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বন্যাকবলিত বাঁশখালী যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতাবন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী পরিদর্শনে শুক্রবার যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সকাল ৭টার ফ্লাইটে তার চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। পরে সকাল ১০টা থেকে তিনি বাঁশখালীর বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। এদিকে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরেছেন সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বাঁশখালীর জন্য নগদ ২০ লাখ টাকা, ২০০ টন চাল এবং ২০০ বান টিন বরাদ্দের দাবি জানিয়েছেন। এ লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে একটি ডিও লেটারও জমা দিয়েছেন। উল্লেখ্য, গত শনিবার থেকে টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বাঁশখালীর বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার পর আবারো ভারী বর্ষণ শুরু হওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

বন্যাকবলিত বাঁশখালী যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম জেলা প্রশাসন

টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা জানান। তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৭০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ত্রাণ কার্যক্রমের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ২০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরো ২০ লাখ টাকা পাওয়া গেছে। প্রথম দফার বরাদ্দ ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে। নতুন বরাদ্দও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে দ্রুত বিতরণ করা হবে, যাতে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ খাদ্যসঙ্কটে না পড়েন। তিনি জানান, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দফতর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, রেড ক্রিসেন্ট, এনজিও ইপসা, আনসার বাহিনী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে নিয়ে পৃথক বিশেষ দল গঠন করা হয়েছে। যেকোনো দুর্গত এলাকায় দ্রুত পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এসব দল। জেলা প্রশাসক বলেন, বর্তমানে জেলার ৬২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের জন্য চিড়া, মুড়ি, গুড়, শিশুদের জন্য মাফিন, কেক, বিস্কুট, ওরস্যালাইন এবং পাঁচ লিটার করে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। বাসস

চট্টগ্রাম জেলা প্রশাসন

প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা, গ্রেফতার ২

কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার নাসিরাবাদ এলাকার মৃত আ. আজিজের ছেলে মো. ফিরোজ (৪৬) ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের মৃত দুলাল গাজীর ছেলে মো. মিলন গাজী (৩৮)। দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমরা টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালাই। এ সময় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা, গ্রেফতার ২

এবার ফরিদপুরের মারুফের তৈরি বিমান উড়ল আকাশে

গত এক বছর আগে প্রথমে প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়ে চমক দেখিয়েছিলেন ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা মহল্লার যুবক মারুফ মোল্যা। তিনি এবার এক আসনের বিমান তৈরি করে প্রথমবারের মতো আকাশে উড়তে সক্ষম হয়েছেন।  ছোটবেলা থেকেই আকাশে উড়ার স্বপ্ন দেখে আসছিলেন মারুফ। কক্সবাজার বেড়াতে গিয়ে সমুদ্রপাড়ে প্যারাগ্লাইডারে মানুষ উড়তে দেখে প্রথম আকাশে উড়ার ইচ্ছা জাগে তার। এরপর ইউটিউব দেখে প্যারাগ্লাইডার তৈরির চেষ্টা চালিয়ে ৬ মাস পর সফল হন তিনি।  এরপর মানিকগঞ্জের জুলহাসের তৈরি প্লেন আকাশে উড়তে দেখে তাকে পেয়ে বসে প্লেন তৈরির নেশায়। গত প্রায় ৭ মাসের অক্লান্ত পরিশ্রমে বুধবার (৮ জুলাই) বিকালে প্রথমবারের মতো তার তৈরি ছোট এক আসনের বিমানটি আকাশে উড়তে সক্ষম হয়। যদিও বিমানটি বেশি উপড়ে উঠতে পারেনি। তারপরও হাল ছাড়ার পাত্র নন মারুফ। পরিবারের দারিদ্র্যতার কারণে এসএসসি পাশের পর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি তিনি। কিন্তু তার মনোবল এবং আকাশে উড়ার আকাঙ্খা তাকে কোনোভাবেই দমাতে পারেনি।  গত বছর প্যারাগ্লাইডার তৈরি করে চমক দেখিয়েছিলেন মারুফ। এবার তার তৈরি বিমান আকাশে উড়িয়ে সবার মাঝে বিস্ময় সৃষ্টি করেছেন। এই বিমান দেখতে তার বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছেন এবং বিমানটি উড়ার সময় শতশত মানুষের ভিড় জমে।   স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলা থেকেই কিছু না কিছু তৈরি করত মারুফ। হঠাৎ দেখা গেল প্যারাগ্লাইডারে আকাশে উড়ছে মারুফ। এবার তার তৈরি বিমান আকাশে উড়তে দেখে গ্রামের আনেকেই এখন গর্ব প্রকাশ করছেন। এছাড়া তিনি ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন তৈরি করেছেন। যাদের হাত-পা ঘামে তারা এ মেশিনের সাহায্যে উপকার পেতে পারেন।  স্থানীয় সাংবাদিক প্রভাত কুমার সাহা বলেন, মারুফের তৈরি বিমান আকাশে উড়ার পর এলাকার মানুষের মাঝে আনন্দ বইছে। যদিও মাত্র কয়েক ফুট উপড়ে উঠতে পেরেছে। আকাশে উড়ার খবর শুনে দেখতে এসেছি। মারুফ মোল্লা বলেন, ছোটবেলা থেকেই আকাশে উড়ার ইচ্ছে ছিল। আমি গত বছর প্রায় ৬ মাসের প্রচেষ্টার পর প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়তে সক্ষম হয়েছি। এবার ছোট আকারের একজন বহনকারী বিমানে আকাশে উড়তে পেরে অনেক ভালো লাগছে। আমার তৈরি বিমান নিয়ে কীভাবে আরও উচুতে উঠতে পারি সেই চেষ্টাই করছি। কিছু অভিজ্ঞতা ও সাহস সঞ্চয় করে আকাশে উড়ার চেষ্টা চালাচ্ছি।  আরও পড়ুনআরও পড়ুনমালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা করলেন এমপি, ভিডিও ভাইরাল তিনি বলেন, বিদেশ থেকে প্যারাগ্লাইডার আনতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা খরচ হয়, কিন্তু আমি মাত্র ১ লাখ টাকায় এটি তৈরি করতে সক্ষম হয়েছি। আর একটি ছোট বিমান কিনতে কয়েক কোটি টাকা খরচ হয়। সেখানে আমার তৈরি ছোট বিমান তৈরি করতে খরচ হয়েছে মাত্র দেড় লাখ টাকার মতো। যদি সরকারের সহযোগিতা পাই, তবে বিমান তৈরি করার ইচ্ছে রয়েছে আমার। এর জন্য অনেক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, আমি সরকারের সহযোগিতা চাই।  চরবিষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মারুফের উদ্ভাবনী মেধা রয়েছে। তাকে যদি সহযোগিতা করা যায় তাহলে আমাদের উপজেলার সুনাম বয়ে আনবে। তার তৈরি বিমান উড়ার কথা শুনেছি। এছাড়া মারুফের তৈরি নতুন নতুন অবদান এলাকার মানুষের মধ্যে এক নতুন সম্ভাবনা ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

এবার ফরিদপুরের মারুফের তৈরি বিমান উড়ল আকাশে

গরুবোঝাই নসিমন উল্টে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন

মেহেরপুরের গাংনী উপজেলায় গরুবোঝাই একটি লাটাহাম্বার বা নসিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে চালক উজ্জ্বল হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রাইপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের রহিদুল ইসলাম (৪৭), রাজা মিয়া (৬০), রাধাকান্তপুর গ্রামের লিটন আলী (৪৬), মুজিবনগর উপজেলার চকশ্যামনগর গ্রামের কবির হোসেন (৪২), মনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৫২), চকশ্যামনগর গ্রামের ওসমান আলী (৪৮) ও ইসরাফিল হোসেন (৩৫), মনাখালী গ্রামের সাব্দার মণ্ডল (৫৫) ও রফিকুল ইসলাম (৫৫) এবং সদর উপজেলার যাদবপুর গ্রামের নাজমুল হোসেন (৩৫)। তারা সবাই গরু ব্যবসায়ী। স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারটি চালকসহ ব্যবসায়ীদের নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশুর হাটের উদ্দেশে রওনা হয়। রাইপুর বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে লাটাহাম্বারটি উল্টে গেলে গাড়িতে থাকা যাত্রী ও গরুগুলো নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরো চারজনকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত অবৈধ লাটাহাম্বারটি জব্দ করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং আহত গরুগুলোরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গরুবোঝাই নসিমন উল্টে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন