ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দৈনিক আজকের দিন

আত্রাই বার্তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের জনপ্রিয় অনলাইন সংবাদপোর্টাল ‘আত্রাই বার্তা’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ ২৯ জুলাই (বুধবার) দুপুরে দিনাজপুরের রামসাগর রেস্ট হাউসে আলোচনা সভা, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আত্রাই বার্তার সম্পাদক ও খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক খবর একদিনের প্রকাশক ও সম্পাদক মোফাচ্ছিলুল মাজেদ।

তিনি বলেন, "সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ। অনলাইন গণমাধ্যমকে তথ্য পরিবেশনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক বলেন, "তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন গণমাধ্যম দ্রুত সংবাদ পৌঁছানোর বড় মাধ্যম। তবে দ্রুততার পাশাপাশি সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আলী, আলহাজ্ব ফারুক চৌধুরী, অনলাইন পোর্টাল ‘মাইনিং সিটি’র প্রকাশক ও ‘ভোরের পাতা’র দিনাজপুর প্রতিনিধি লিমন হায়দার, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ‘যুগান্তর’র ফুলবাড়ী প্রতিনিধি ইমাম রেজা এবং ‘গাজী টিভি’র জেলা প্রতিনিধি তনুজা শারমিন সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির আহ্বায়ক সিকেন্দার আলী কাবুল। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন আত্রাই বার্তার বার্তা সম্পাদক নেছারুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিমল চন্দ্র দাস (পিসি দাস) ও মাসুদ রানা।

এ সময় বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াহেদুর রহমান, দি Daily Morning Glory-র আবু কাওসার, খবর একদিনের সুমন চন্দ্র রায়, এমকে টেলিভিশনের কোয়াসিম সিদ্দিকী জনি, বিজয় টেলিভিশনের মেহেদী হাসান, বেলাল হোসেন ও রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক আজকের দিন

বুধবার, ২৯ জুলাই ২০২৬

আত্রাই বার্তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ নাঈমুর রহমান দূর্জয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আজকের দিন

0:00 0:00
1.0x