পল্লবী মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর পল্লবী থানা এলাকায় মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে কোনও হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘মেট্রো স্টেশনের নিচে একটি বাসে বোতলে করে পেট্রোল ছুড়ে দুর্বৃত্তরাা। পরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
তিনি জানান, আগুনে বাসটির পেছনের দুটি সিট পুড়ে গেছে। যাত্রী না থাকায় হতাহাতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আমরা ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।