ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
দৈনিক আজকের দিন

‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’

| প্রিন্ট | ফটো কার্ড

‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, তারা (আওয়ামী লীগ) আর আসবে না। দেখাইয়া দেবো, উল্টাইয়া দেবো, পাল্টাইয়া দেবো—বিদেশে বসে টাকা লুট করে আরামে বসে অনেক আওয়াজ তোলা যায়।’

রবিবার (৮ নভেম্বর) বিকেলে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে জাতীয়তাবাদী মহিলাদলের ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ফেসবুকের বুলি শুনে আপনারা নিজের বিপদ নিজেরা ডেকে আনবেন না। ফেসবুকে তারা বুলি দেন, আর দেশে যারা রয়েছেন তাদের বিপদে ফেলেন। যারা পালিয়ে গিয়েছেন, তারা আর বাংলাদেশে আসতে পারবেন না।’

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন কলকাতায় পালিয়ে গিয়ে আমোদ-ফুর্তি করতে ব্যস্ত, ঠিক তখন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন।’

নারীদের সম্মান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা প্রত্যেকেই ঘরে ঘরে নারীদের সম্মান দেবেন ও মূল্যায়ন করবেন। নারী-পুরুষের মধ্যে আর ভেদাভেদ নেই বাংলাদেশে।’

বিএনপির অতীতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি দল পালাইয়া যায়, আমরা পালাই না। খালেদা জিয়া পালায় নাই।’ দলের নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ‘ওদের কাছে নারীদের মর্যাদা নাই।’

ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীমের পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের আহ্বায়ক নার্গিস আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ (ফরিদপুর সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ ছাড়া বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মোল্লা।

বিষয় : আওয়ামী লীগ ডিসেম্বর আর ফিরবে না

দৈনিক আজকের দিন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ নাঈমুর রহমান দূর্জয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আজকের দিন

0:00 0:00
1.0x